কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ এ ০৬:৩৯ PM

নন-টেক

কন্টেন্ট: পাতা

নন-টেক বিভাগ পরিচিতি
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট দেশের কারিগরি শিক্ষায় এক স্বনামধন্য নাম। এখানে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম পরিচালিত হয়। আমরা বিশ্বাস করি, একজন সফল প্রযুক্তিবিদের জন্য প্রয়োজন কারিগরি দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়। এই লক্ষ্য পূরণে নন-টেক বিভাগটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভাগটি শিক্ষার্থীদের শুধুমাত্র যন্ত্রপাতির সঙ্গে নয়, বরং সমাজ ও মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে শেখায়। এখানে বাংলা ও ইংরেজি ভাষার উন্নত যোগাযোগ দক্ষতা বিকাশে জোর দেওয়া হয়। পাশাপাশি, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি নিয়ে পাঠদান করা হয়। নন-টেক বিভাগ শিক্ষার্থীদের চিন্তার জগতকে প্রসারিত করে এবং তাদেরকে আরও সচেতন করে তোলে। ফলে আমাদের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশ করে শুধু দক্ষ প্রকৌশলী হিসেবেই নয়, বরং একজন সৎ ও দায়িত্বশীল আদর্শ নাগরিক এবং ভবিষ্যৎ দক্ষ ব্যবস্থাপক হিসেবে পরিচিতি লাভ করে। নন-টেক বিভাগ প্রযুক্তি এবং মানবিকতার মাঝে সেতুবন্ধন তৈরি করে ভবিষ্যতের উপযোগী প্রজন্ম গড়ে তুলছে। ইনস্টিটিউটের সার্বিক সফলতার পেছনে নন-টেক বিভাগের অবদান অনস্বীকার্য।
বিভাগীয় কাঠামোঃ
শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশের জন্য নন-টেক বিভাগ একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। এই বিভাগ সাধারণ শিক্ষা ও সহায়ক পাঠ্যসূচির মাধ্যমে সেই সামগ্রিকতা নিশ্চিত করে। বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো:
বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা, গণিত, পদার্থ, রসায়ন, সমাজবিজ্ঞান ও বাংলাদেশ বিষয়াবলী, নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা, একাউন্টিং, প্রিন্সিপাল অব মার্কেটিং, ব্যবস্থাপনা, ইনোভেশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ।
বিভাগীয় কার্যক্রমঃ
ভাষাগত দক্ষতা বৃদ্ধি: ইংরেজি ও বাংলার চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা লেখালেখি, বক্তৃতা ও আনুষ্ঠানিক যোগাযোগে আত্মবিশ্বাস অর্জন করে।
গণিতের ভিত্তি দৃঢ়করণ: প্রযুক্তিগত বিষয়ের পাশাপাশি গণিতচর্চা শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে।
নৈতিক ও সামাজিক শিক্ষা:
শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক জ্ঞান প্রদান করা হয়।
সৃজনশীলতা ও সংস্কৃতি:
বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানো হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য: মানবিক মূল্যবোধে বলীয়ান প্রযুক্তিবিদ:
নন-টেক বিভাগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কেবল প্রযুক্তিগত উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ না রাখা। তাদেরকে জ্ঞান, উন্নত মানবিকতা ও দৃঢ় নৈতিকতায় সমৃদ্ধ করে তোলা এই বিভাগের প্রধান অঙ্গীকার।
বিভাগটির সুনির্দিষ্ট লক্ষ্যসমূহ হলো:
• প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে সাধারণ জ্ঞানের এক কার্যকর সমন্বয় সাধন করা।
• শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা, নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা।
• ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার জন্য যোগাযোগ (Communication), ব্যবস্থাপকীয় কার্যাবলী (Managerial functions) ও নেতৃত্বগুণে (Leadership) দক্ষ করে তোলা।
• জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার উপযোগী এবং আত্মবিশ্বাসী জনশক্তি তৈরি করা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন